নিউ ইয়র্ক

নিউ ইয়র্কে কুঁজো তিমির গানে উত্তেজিত বিজ্ঞানীরা

জাহান আরা দোলন: সম্প্রতি কয়েকবছর যাবত নিউইয়র্কে কুঁজো তিমি দেখার দর্শনীয় স্থানগুলো পরিমাণে অনেক বেড়েছে। সিবিএস২ এর ব্র্যাডলি ব্ল্যাকবার্ন রোববার জানিয়েছেন, চমৎকার স্তন্যপায়ী এই প্রাণীদের তৈরি শব্দ বর্তমানে এদের প্রতি আকর্ষণের প্রধানতম কারণ যা বিজ্ঞানীদের বিশেষভাবে আগ্রহী করে তুলেছে। একটি জাহাজে উঠে বিগ অ্যাপল থেকে কয়েক মাইল দূরে গেলেই এই সত্যিকারের বিশালদেহীদের দেখা পাওয়া সম্ভব।

এই বিশালদেহীরা হলো কুঁজো তিমি বা কুঁজো তিমি যাদেরকে এতদিন পর্যন্ত কেবল দেখা যেত, এখন থেকে তাদেরকে শুনতেও পাওয়া যাবে।

প্রথমবারের মতো, বিজ্ঞানীদের কাছে এই অঞ্চলের কুঁজো তিমিদের গানের প্রমাণ সংগ্রহে রয়েছে। এবং কেবলমাত্র ক্যারিবিয়ানে তাদের প্রজনন ক্ষেত্রে নয়। গবেষণার নেতৃত্বে দেয়া লেখক জুলিয়া জে জানান, বিজ্ঞানীদের রেকর্ডকৃত পানির নিচের ছয় হাজার ঘন্টার রেকর্ডিং বিশ্লেষণ করে নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না।

এদের শব্দগুলো রহস্যময়, এমনকি মানুষের কাছে সেগুলো ভুতুড়েও লাগতে পারে। কিন্তু তিমিদের কাছে এগুলো হয়ত প্রেমের গান, জোরালো ও দীর্ঘস্থায়ী শব্দগুলো কখনও কখনও ঘন্টা খানেক ধরে প্রলম্বিত হয়।

নিউ ইয়র্কের কাছে বেশিরভাগ কুঁজো তিমিকে চিহ্নিত করা হয়েছে, কিন্তু এ জায়গাগুলো মূলত ব্যস্ত বাণিজ্যিক জলসীমা এবং এই বিপন্ন প্রজাতির জন্য সবচেয়ে বড় হুমকির একটা হলো জাহাজের সঙ্গে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা। বিজ্ঞানীরা বলছেন, তিমিদের গানের বিশ্লেষণ করা গেলে হয়ত আটলান্টিকের এই অংশের কুঁজো তিমিদের রক্ষা করা যেতে পারে।

আমরা এখন এক কুহকিনী সঙ্গীত শোনার অপেক্ষায়।

বিজ্ঞানীরা বলেছেন, কেবল পুরুষ হাম্পব্যাক তিমিদের থেকে গানগুলো রেকর্ড করা হয়েছে। গানগুলো পানির নিচে বিশ মাইলেরও বেশি দূরত্ব থেকে শুনতে পাওয়া যায়।❐

সিবিএস নিউ ইয়র্ক অবলম্বনে

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension