প্রবাস

নিউ ইয়র্কে বারী হোম কেয়ারের মিলন মেলা

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বারী হোম কেয়ারের আয়োজনে পারিবারিক মিলন মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

বারী হোম কেয়ারের চেয়ারম্যান মুনমুন হাছিনা বারী জানান,  করোনা মহামারীর যে সামাজিক বিধি নিষেধ আরোপ করার ফলে পরিবারগুলো অনেকদিন ধরে একসঙ্গে হতে পারছিল না। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে চলা এবং দরকারে-অদরকারে ঘর থেকে বের হওয়া বন্ধ থাকায় একপ্রকার বন্দি জীবন-যাপন করতে হয়েছে প্রায় সকল বয়সের মানুষকে। 

এই বন্দি জীবনের যাপন থেকে মুক্ত হতেই গেল ৬ জুন রবিবার নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান বারী হোম এক পারিবারিক মিলন মেলা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।


অনুষ্ঠানটি সঞ্চালন করেন বারী হোম কেয়ারের সিইও আসিফ বারী টুটুল। তিনি বলেন, বারী হোম কেয়ার কোনো প্রতিষ্ঠান মাত্র নয়, এটি তার নিজের পরিবার। এখানে যেসব কর্মকর্তা-কর্মচারী কাজ করেন, তারা সকলে এই পরিবারের সদস্য। তার আপনজন।

আসিফ বারী টুটুল সকলকে ধন্যবাদ জানিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, সবসময় সকলে পারিবারের সদস্যর মতো যেভাবে সঙ্গে থেকেছে, আগামীতেও এভাবে থাকবেন। এরপর কর্মক্ষেত্রে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্যে কর্মকর্তা-কর্মচারীদের হাতে সন্মাননাও  পুরস্কার তুলে দেন।

বারী হোম কেয়ার সেবামূলক প্রতিষ্ঠানটি ২০১৬ সাল থেকে নিউ ইয়র্কে হোম হেলথ এইড (এইচএইচএ) ও পার্সোনাল কেয়ার এইড (পিসিএ) সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি সাধারণত দক্ষিণ এশীয় (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ইত্যাদি) এবং দক্ষিণ আমেরিকান সম্প্রদায়ের মধ্যে হোম কেয়ার সেবা সরবরাহ করে থাকে।

নিউ ইয়র্ক সিটির কুইন্স, ব্রঙ্কস, ব্রুকলিন, ম্যানহাটন, স্টেটেন আইল্যান্ডসহ মোট পাঁচটি শাখা রয়েছে। 

মিলন মেলার ও পুরস্কার বিতরণী উপলক্ষে এ অনুষ্ঠানে ছিল আড্ডার সঙ্গে মধ্যাহ্ন ভোজ। আড্ডার উপকরণ হয়েছিল বার-বি-কিউ। বিকালে খেলাধুলার আয়োজনও করা হয়। বারী হোম কেয়ারের সকল সদস্য সপরিবারে উপস্থিত হয়েছিলেন। তারা নিজেদের অভিজ্ঞতার গল্প শোনান।

এছাড়াও উপস্থিত হয়েছিলেন, শাহ্‌ জে. চৌধুরী, হোসনেয়ারা চৌধুরী, ফৌজিয়া চৌধুরী, সাদিয়া চৌধুরী, সালমান চৌধুরী। জোহরা খাতুন, হাসনাত জাহান, সুফি জাকির হোসেন, রুনা লায়লা, সুফি আলতেফ আমিন হোসেন, রাহনুমা তাহসিন নেহার, রাকিব হোসেন, কাজি সাইদুর করিম, রত্না মান্নান, কাজি সাদমান করিম, কাজি শাকিবা করিম, ইশতিয়াক ফিরোজ, মো. জিয়াউর রহমান, মো. আবু তাওয়াব, আয়েশা তুল রুবা, ইজান তাওয়াব, ইথান তাওয়াব, আরশাদ জামান টিটু, নিশিতা জামান, মানহা জামান এমএসটি সাবিনা ইয়াসমিন, খোন্দকার মিজানুর রহমান, খোন্দকার রোদবা ইয়াসমিন, খন্দকার রুবাবা মারজিয়া, খোন্দকার রোথি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension