
পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার প্রধান আসামি নাসির গ্রেপ্তার
চলচ্চিত্র নায়িকা ও অভিনয় শিল্পী পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলার প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দুপুরে উত্তরা ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে নাসির উদ্দিনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশিদ যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডিবি পুলিশের একটি টিম সোমবার উত্তরা থেকে নাসির উদ্দিনসহ তিনজকে গ্রেপ্তার করেছে।
ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে এর আগে সোমবার ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ছয়জনের নামে সাভার মডেল থানায় মামলা করেন পরীমণি।
এর আগে রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দাবি করেন পরীমণি। এরপর রাত সাড়ে ১০টায় তার বনানীর বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত জানান তিনি।



