প্রবাস

নিউ ইয়র্কে শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত

যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিউ ইয়র্ক জ্যাকসন হাইটসের খাবার বাড়ী চাইনিজ পার্টি হলে অনুষ্ঠিত ওই দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক নেত্রীবৃন্দ।

দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে তিনি মুক্তি পান।

সাবেক ছাত্রনেতা জেড এ জয়ের উপস্থিতিতে সাবেক ছাত্রনেতা সৈয়দ গোলাম কিবরিয়ার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা নুরুল আমিন বাবু, সাবেক ছাত্রনেতা ভিপি সাখাওয়াত বিশ্বাস, সাবেক ছাত্রনেতা এবাদুল হক, সাবেক ছাত্রনেতা ওয়াহিদুজ্জামান লিটন, সাবেক ছাত্রনেতা কামাল হোসেন রাকিব, সাবেক ছাত্রনেতা মাহফুজুল হক হায়দার, সাবেক ছাত্রনেতা খন্দকার জাহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা শিবলী সাদিক, সাবেক ছাত্রনেতা হেলাল মিয়া, ছাত্রনেতা ফাহিম আহমেদ , সাবেক ছাত্রনেতা জাহিদ মিয়া, সাবেক ছাত্রনেতা সাইফুল আলম, সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন বিপ্লব, সাবেক ছাত্রনেতা শামীম আলামিন, সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা হাসান, সাবেক ছাত্রনেতা পলাশ।

বক্তারা বলেন, আজকের এই দিনটি শুধু শেখ হাসিনার কারামুক্তি দিবস নয় গণতন্ত্রের মুক্তি দিবস। তিনি(প্রধানমন্ত্রী) সারা জীবন ধরে গণতন্ত্রের জন্য মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে। তার নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে চলছে।

আলোচনা শেষে এ সময় তারা দেশ ও জাতির কল্যাণে, গণতন্ত্রের উন্নয়নে ও আধুনিক উন্নত সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ায় অসামান্য অবদান রাখার জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুন্দর জীবন ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension