ভারত

প্রকাশ্য সড়কে প্রেমিককে ব্লেড দিয়ে রক্তাক্ত করলেন এক তরুণী

প্রকাশ্য সড়কে প্রেমিককে ব্লেড দিয়ে রক্তাক্ত করলেন এক তরুণী।

মঙ্গলবার রাতে পশ্চিমবঙ্গের হাওড়ার বাঁকড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় প্রেমিকার ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, বেশ কিছু দিন ধরে পাত্তা দিচ্ছিল না প্রেমিক। রাগে প্রেমিকা এবং তার ভাই মিলে এ ঘটনা ঘটান।

আনন্দাবাজার পত্রিকা জানিয়েছে, শেখ আফসার আলি (২১) নামে এক পোশাক ব্যবসায়ীর সঙ্গে নাজ খাতুনের এক বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। তাদের দুজনকে প্রায়ই রাস্তার ধারে দাঁড়িয়ে গল্প করতে দেখা যেত।

মঙ্গলবার রাতে আফসার যখন স্থানীয় ক্লাবে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন, তখন তাকে বটতলা এলাকায় ফোন করে ডাকেন নাজ। সেখানেই তাদের মধ্যে তর্ক শুরু হয়। এরপর নাজ তার ভাইকে ফোন করে ডাকেন।

অভিযোগ, এর পর হঠাৎ আফসারকে ব্লেড দিয়ে আক্রমণ করেন নাজ। তার ভাই এসেও আফসারের ওপর ব্লেড দিয়ে আঘাত করেন। ওই এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে পুরো ঘটনা।

ব্লেডের আঘাতে আফসারের বুক এবং হাত থেকে রক্ত ঝরতে থাকে। তখন স্থানীয় বাসিন্দারা তাকে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়। আফসারের বুকে পাঁচটি এবং হাতে ১০টি সেলাই দেওয়া হয়েছে।

এ ঘটনায় আক্রান্ত যুবক বাঁকড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেছেন। পুলিশ নাজের ভাই আমন রাজাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, সম্প্রতি আফসার ও নাজের সম্পর্কে চিড় ধরেছিল। আফসার সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছিলেন। এতেই চটে যান তার প্রেমিকা। তাই প্রতিশোধ নেওয়ার জন্য নাজ তার প্রেমিককে আক্রমণ করেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension