
ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রীর টুইটার আইডি ব্লক
ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদ এক ঘণ্টা তার টুইটার অ্যাকাউন্টে ঢুকতে পারেননি বলে অভিযোগ তুলেছেন। এসময় তার অ্যাকাউন্টটি ব্লক ছিলো।
তিনি দাবি করেন, কপিরাইট আইন ভঙ্গের অভিযোগে তাকে প্রায় এক ঘণ্টা নিজের টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করতে দেওয়া হয় নি।
টুইটারের ভারতীয় বিকল্প ‘কু’-তে রবিশংকর প্রসাদ বলেন, ‘আজ অত্যন্ত উদ্ভট ঘটনা ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট আইনের ভঙ্গের অভিযোগে প্রায় ১ ঘণ্টার মতো আমার অ্যাকাউন্টে ঢুকতে দেয়নি টুইটার। পরে ওরা আমার অ্যাকাউন্ট খোলার অনুমতি দেয়।’
তিনি দাবি করেন, টুইটার যে কাজ করেছে, তাতে নয়া তথ্যপ্রযুক্তি আইনের ৪(৮) নিয়ম ভঙ্গ হয়েছে। কারণ অ্যাকাউন্টে ঢুকতে না দেওয়ার পদক্ষেপের আগে তাকে কোনও নোটিশ দেয়নি এই সোশ্যাল মিডিয়া সংস্থা।
ভারতের বিতর্কিত নতুন তথ্যপ্রযুক্তি নিয়ম নিয়ে দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকার ও টুইটারের সংঘাত চরমে উঠেছে। কেন্দ্রের পক্ষ থেকে দাবি করা হয়, নতুন তথ্যপ্রযুক্তি নিয়মের শর্তপূরণ করেনি টুইটার। তার জেরে তথ্যপ্রযুক্তি আইনে ভারতে আইনি রক্ষাকবচ হারাতে পারে টুইটার। সে নীতি অনুযায়ী, সোশ্যাল মিডিয়া সংস্থাগুলোকে চিফ কমপ্লায়েন্স অফিসার, রেসিডেন্ট গ্রিভান্স অফিসার-সহ ভারতের জন্য একাধিক কর্মকর্তা নিয়োগ করতে হবে। এরইমধ্যে বিজেপি নেতাদের টুইটকে ম্যানিপুলেটেড মিডিয়া হিসেবে চিহ্নিত করা নিয়েও সংঘাতে জড়িয়েছে টুইটার এবং কেন্দ্র।
Twitter denied access to my account for almost an hour on the alleged ground that there was a violation of
Digital Millennium Copyright Act of the USA and subsequently they allowed me to access the account: IT Minister Ravi Shankar Prasad pic.twitter.com/ixiHYvVO59— ANI (@ANI) June 25, 2021



