প্রবাস

নিউ ইয়র্কে বেঙ্গল সোসাইটির বার্ষিক বনভোজন

গত ৪ জুলাই রোববার লং আইল্যান্ডে বার্থ পিচ স্টেট পার্কে আয়োজিত ও উদযাপিত হয়ে গেল বেঙ্গল সোসাইটি অব নিউইয়কের্র বার্ষিক বনভোজন ২০২১। জমজমাট ও আনন্দঘণ পরিবেশে বেঙ্গল সোসাইটির সদস্য পরিবার পরিজন নিয়ে অনুষ্ঠিত হয়।

বনভোজনে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি পদপ্রার্থী কাজী নয়ন, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আলী, জনাব ডিউক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাস বিষয়ক সম্পাদক মো. সোলেমান আলী, চিটাগাং এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মাসুদ সিরাজী, নির্বাচন কমিশন সৈয়দ মোরর্শেদ রেজভী চৌধুরী, জাতীয় পার্টির সভাপতি হাজী আবদুর রহমান, কবি আবদুর শহীদ, ল সোসাইটি অ্যার্টনি মো. আলী বাবুল, অ্যার্টনি রাফী।

করোনা ভাইরাস মহামারীর কারণে দীর্ঘ ১৬ মাস গৃহবন্দি থাকার পর বার্থ পিচ স্টেট পার্কের উন্মুক্ত পরিবেশে বেঙ্গল সোসাইটি পরিবার আনন্দে মেতে ওঠে।

আয়োজন করা হয় নারী ও পুরুষদের জন্যে ক্রীড়া প্রতিযোগিতা। তার সঙ্গে মনমাতানো খাবার। প্রবাসী শিল্পী শাহানাজ পারুল, রোকসানা হায়দার সংগীত পরিবেশণ করেন। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। ১৫টি আকর্ষনীয় বিভিন্ন পুরস্কারের র্যা ফেল ড্র অনুষ্ঠিত হয়।

বেঙ্গল সোসাইটির এই বনভোজনের সভাপতি মাহমুদুর হক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আলী সবুজ, কোষাধ্যক্ষ বোরহান খান এবং প্রধান সমন্বয়কারী আবু তালেব চৌধুরী চান্দু বনভোজন আয়োজনে অক্লান্ত পরিশ্রম করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension