যুক্তরাষ্ট্র

বিশ্বের সবচেয়ে বড় ঘোড়ার মৃত্যু

বেলজিয়াম বংশোদ্ভূত ঘোড়া বিগ জ্যাক তার প্রাণোচ্ছল স্বভাবের কারণেই ফার্মের মালিক থেকে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত প্রিয় ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি শেয়ার হলেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হতো। কিন্তু শেষ দু সপ্তাহ ধরে দেখা যায়নি তার কোনো ছবি।

বিগ জ্যাক অসুস্থ কিনা নেটিজেনদের এমন প্রশ্নের উত্তরে চুপ থাকার পর অবশেষে ফার্মের মালিক ঘোষণা দিয়েছেন, বিগ জ্যাক মারা গেছে।

যুক্তরাষ্ট্রের উইসকনসিনের বাসিন্দা ও বিগ জ্যাকের মালিক জেরি গিলবার্ট জানান, দুই সপ্তাহ আগে মাত্র ২০ বছর বয়সে আদরের বিগ জ্যাক মারা গেছে। তিনি বলেন, ঘোড়াটি সারা বিশ্বের মানুষের হৃদয়ে ঠাঁই পেয়েছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকজন ইন্টারনেটে বিগ জ্যাকের খোঁজ নিত। এটির প্রজাতি, খাদ্যাভ্যাস, চালচলন ইত্যাদি বিষয়ে লোকজন জানতে চাইতেন।

২০১০ সালে গিনেস বুক অফ রেকর্ডসে বিশ্বের সবচেয়ে দীর্ঘ জীবন্ত ঘোড়া হিসেবে বিগ জ্যাকের নাম ওঠে।

বিগ জ্যাকের উচ্চতা ছিল ৬ ফুট ১০ ইঞ্চি এবং ওজন ছিল ১০৯ কেজি। ফার্মের অন্যান্য পশুদের তুলনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেত সে। জ্যাকের মারা যাওয়ার পর আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে মালিক জেরি গিলবার্ট বলেন, এক প্রাণবন্ত প্রাণীকে হারালাম আমরা। ও ছিল সত্যিকারের সুপারস্টার।

তিনি বলেন, উচ্চতায় বড় হলেও ঘোড়াটি ছিল শান্ত প্রকৃতির। এটিকে আমি আমার পরিবারের সদস্য মনে করতাম। তিনি বলেন, ঘোড়াটি খেলা দেখাতে পছন্দ করত। আমি ও আমার মেয়ে এটি নিয়ে বাইরে গেলে লোকজন ভিড় করত। অনেকে এটির পিঠে চড়তে চাইত। কেউ ছবি তুলত।

জেরি গিলবার্টের স্ত্রী ভেলিসিয়া গিলবার্ট বলেন, এক গভীর শূন্যতা সৃষ্টি হয়েছে ফার্মে। জ্যাকের চলে যাওয়ার পর চুপচাপ বাকিরাও। এই শূন্যস্থান কোনো দিন পূরণ করা যাবে না।

এদিকে জ্যাকের মৃত্যুতে মর্মাহত নেটিজেনরাও। জ্যাকের আত্মার শান্তি কামনা করে তার ছবি শেয়ার করেছেন বহু মানুষ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension