
বাবা মানেই টাট্টু ঘোড়া
আমার শখের গাড়ি
বাবা মানেই তরুলতা
ছায়া সারি সারি
বাবা মানে দূর আকাশে
নেই তো কোনো ভয়
বাবার হাসি-মুখটি সাথে
বিশ্ব করি জয়
বুকটি বাবার বিশাল জমি
আমার খেলার মাঠ
বাবা মানেই সকল চাওয়া
শখ পূরণের হাট
বাবা মানে রোদ বাদলে
নির্ভরতার ছাতি
বাবা মানে অভয় আধার
কাল বোশেখি রাতি
সেই বাবাটি আড়াল হলে
দূর আকাশের তারা
দিশাহারা একলা পথে
হাতটি বাবার ছাড়া



