আন্তর্জাতিক

করোনায় প্রতি মিনিটে মরছে ৭ জন, ক্ষুধায় মরছে ১১ জন: অক্সফাম

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতি মিনিটে ৭ জনের মৃত্যু হচ্ছে। অন্যদিকে প্রতি মিনিটে ক্ষুধায় মরছে ১১ জন। এছাড়া গত বছরের তুলনায় চলতি বছর বিশ্বে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি ছয় গুণ বেড়েছে। শুক্রবার আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম এক নতুন প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অক্সফাম ‘দ্য হাঙ্গার ভাইরাস মাল্টিপ্লাইস’ শীর্ষক এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বে করোনায় রোজ যত মানুষ মারা যাচ্ছে, এর চেয়ে বেশি মারা যাচ্ছে ক্ষুধায়। করোনায় যেখানে মিনিটে ৭ জনের মৃত্যু হচ্ছে সেখানে ক্ষুধায় মারা যাচ্ছে ১১ জন।

গত বছরের জুলাইয়ে প্রকাশিত এক প্রতিবেদনে অক্সফাম সতর্ক করে বলেছিল, করোনার প্রাদুর্ভাব বিশ্বের ক্ষুধা সংকটকে আরও খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। করোনার সামাজিক ও অর্থনৈতিক বিরূপ প্রভাবে সৃষ্ট ক্ষুধায় প্রতিদিন ১২ হাজার মানুষ মারা যেতে পারে।

অক্সফামের আমেরিকার আঞ্চলিক প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী আবি ম্যাক্সম্যান বলছেন, পরিসংখ্যান বিস্ময়কর, তবে আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এই পরিসংখ্যান তৈরি হয়েছে অকল্পনীয় দুর্ভোগের মুখোমুখি ব্যক্তিদের নিয়ে। সংখ্যাটা একজন হলেও অনেক।

দাতব্য সংস্থাটি বলছে, বিশ্বজুড়ে ১৫৫ মিলিয়ন মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার চেয়ে খারাপ বা আরও খারাপ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে যা গত বছরের চেয়ে প্রায় ২০ মিলিয়ন বেশি। এর প্রায় দুই-তৃতীয়াংশ খেতে পারে না কারণ তাদের দেশ সামরিক সংঘাত চলছে।

খাদ্য সংকট ২০২১ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী জুনের মাঝামাঝি সময়ে ইথিওপিয়া, মাদাগাস্কার, দক্ষিণ সুদান আর ইয়েমেনে দুর্ভিক্ষের সবচেয়ে তীব্র পর্যায়ে পড়া মানুষের সংখ্যা ৫ লাখ ২১ হাজার ৮১৪। গত বছরের ৮৪ হাজার ৫০০ এর চেয়ে যা ৫০০ শতাংশ বেশি।

আল জাজিরা

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension