প্রবাস

নিউ ইয়র্কে ইচ্ছেমতো ফাস্ট ফুড কর্মীদের ছাঁটাই করা যাবে না

ফাস্ট ফুডের দোকানগুলোর কর্মজীবীদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে নিউ ইয়র্কে কার্যকর করা হয়েছে ‘জাস্ট কজ ‘ল’।

এ নতুন আইন গেল ৪ জুলাই থেকে কার্যকর হয়।

নতুন এ আইনে কার্যকর হওয়ায় এখন থেকে কোনো চাকরিদাতা চাইলেই কোনো কর্মীকে ছাঁটাই করতে পারবেন না।

এছাড়া এক বছরের মধ্যে তিনবার লিখিতভাবে সতর্ক করে দেওয়ার পরও কোনো কর্মী কাজ সম্পাদনে সক্ষম না হলে তবেই কর্তৃপক্ষ ওই কর্মীকে চাকরিচ্যুত করতে পারবে।

এ আইনে আরও বলা আছে, কর্মীদের শিফট বদল করতেও সংশ্লিষ্ট কর্মীর অনুমতি লাগবে। প্রতিষ্ঠানের কোনো প্রমাণিত অর্থনৈতিক কারণ ছাড়া ফাস্ট ফুড কর্মীদের কর্ম ঘণ্টা ১৫ শতাংশ থেকে কমানো যাবে না।

কর্মীদের দক্ষতা উন্নয়নের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে প্রতিষ্ঠানকে। কাজে দক্ষ নয় এ অজুহাতে চাকরিচ্যুত না করে দক্ষতা উন্নয়নের জন্য কর্মীদের তিনবার সুযোগ দিতে হবে।

লে-অফের ক্ষেত্রে চাকরিচ্যুতির ক্রমিক বিধি মানতে হবে। অর্থাৎ যে কর্মীর চাকরি আগে হয়েছে, চাকরিচ্যুতির দিকে সেই কর্মীর নাম আগে থাকবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension