
প্রবাস
আসছে বুধবার জালালাবাদ ল’ সোসাইটি-এর ঈদ পুনর্মিলনী
আগামী ২৮ জুলাই বুধবার সন্ধ্যা ৭টায় জালালাবাদ ল’সোসাইটি ইউএসএ’র ঈদ পুনর্মিলনী জ্যাকসনহাইটসে অনুষ্ঠিত হবে বলে সংগঠনটি তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের অ্যার্টনি অ্যাট ল’ অ্যার্টনি মঈন চৌধুরী।
জালালাবাদ ল’সোসাইটির সাথে সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত থাকতে জালালাবাদ ল’সোসাইটির সভাপতি অ্যাডভোকেট এমাদ উদ্দিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।



