যুক্তরাষ্ট্র

পর্ন তারকার মুখ বন্ধে টাকা দেয়ার কথা স্বীকার করলেন ট্রাম্প

রূপসী বাংলা ডেস্ক:পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে নিজের আইনজীবীর হাতে এক লাখ থেকে আড়াই লাখ ডলার দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৬ মে) তা আনুষ্ঠানিকভাবেই প্রকাশ করলেন তিনি। খবর বিবিসি।

এ সংক্রান্ত একটি ফাইলের তথ্য অনুযায়ী, ট্রাম্প তার আইনজীবী মাইকেল কোহেনকে ২০১৬ সালের পর্ন তারকার মুখ বন্ধ রাখতে যে অর্থ দিয়েছিলেন তার পরিমাণ এক লাখ থেকে আড়াই লাখ ডলারের মধ্যে।

যদিও ট্রাম্প এর আগে স্টর্মি ড্যানিয়েলসকে এক লাখ ত্রিশ হাজার ডলার দেয়ার বিষয়টি স্বীকারই করেননি। এখন ওই ফাইলে একটি ফুটনোট দিয়ে হোয়াইট হাউজ জানায়, স্বচ্ছতার স্বার্থেই এটিকে তালিকায় রাখা হয়েছে।

যদিও অফিস অফ গভর্নমেন্ট এথিকসের প্রধান ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে দেয়া এক চিঠিতে লিখেছিলেন, কোহেনের মাধ্যমে যেসব অর্থ শোধ হয়েছে সেগুলো জানাতে হবে।

এর আগে ট্রাম্পের নতুন ব্যক্তিগত আইনজীবী জুলিয়ানি জানিয়েছিলেন, কোহেনের সঙ্গে ট্রাম্প করপোরেশনের মাসিক ৩৫ হাজার ডলার বেতন দেয়ার চুক্তি রয়েছে। সেই অর্থ থেকেই কোহেনের পাওনা মিটিয়ে দেওয়া হয়েছে। ট্রাম্পের আয়-ব্যয়ের হিসাব পাওয়ার পর দেখা যাচ্ছে, জুলিয়ানির সেই কথাও মিথ্যা। কোহেন অবশ্য নিজে দাবি করেছিলেন, বাড়ি বন্ধক রেখে স্টর্মিকে অর্থ বুঝিয়ে দিয়েছেন তিনি। এ ব্যাপারে ট্রাম্প বা তার কোম্পানি কিছু জানে না। সে কথাও যে মিথ্যা, এখন ট্রাম্প নিজেই তা ফাঁস করে দিলেন।

উল্লেখ্য, ২০০৬ সালে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের অভিযোগ করেছিলেন, একটি হোটেল কক্ষে ট্রাম্প তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন। স্টর্মির সঙ্গে ট্রাম্পের ওই গোপন প্রণয়ের কথা যাতে ফাঁস না হয়, সে জন্য মুখ বন্ধ রাখতে চুক্তি করে এই অর্থ দেয়া হয়েছিল ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র ১১ দিন আগে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension