
প্রধান খবরভারত
বিভাজন ঘটিয়ে মানুষকে লড়িয়ে দিচ্ছে বিজেপি: রাহুল
রূপসী বাংলা ডেস্ক:মানুষের মধ্যে বিভাজন ঘটিয়ে একে অপরের বিরুদ্ধে লড়াই করাচ্ছে বিজেপি। এমনই অভিযোগ করলেন রাহুল গাঁধি। তাঁর দাবি, দেশের সার্বিক পরিস্থিতি খারাপ হচ্ছে এবং দলিত ও আদিবাসীদের ওপর হামলা ক্রমাগত চলছে।
উন্নাওয়ে বিজেপি বিধায়কের বিরুদ্ধে ওঠা মহিলাকে ধর্ষণের অভিযোগ থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রীর নিঃস্তব্ধতা নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস সভাপতি। তিনি বলেন, দেশের পরিবেশ খারাপ হচ্ছে। দলিত, আদিবাসী, মহিলা ও যুবকদের ওপর হামলা হচ্ছে। যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে, সেখানেই তারা মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে একে অপরের বিরুদ্ধে লড়াই করাচ্ছে। রাহুলের দাবি, ছত্তিশগড়ে কংগ্রেস ক্ষমতায় থাকলে, যারা মহিলা ও দলিতদের বিরুদ্ধে অপরাধ করছে, তাদের কঠোর শাস্তি দেওয়া হত। কেউ দেশের আইন ভাঙলে, তাদের বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়া হবে।



