আন্তর্জাতিক

কাবুলে ইটালির সামরিক বাহিনীর ফ্লাইটে গুলি

কাবুল বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় ইটালির সামরিক বাহিনীর একটি ফ্লাইটকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।

বৃহস্পতিবার এ খবর জানিয়েছে বিবিসি। তবে কারা গুলি চালিয়েছে তা পরিষ্কার নয়।

সামরিক বাহিনীর সূত্রের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, এ ঘটনায় কোনো ক্ষতি হয়নি।

এর আগে পররাষ্ট্র দপ্তর থেকে আফগানিস্তান ভ্রমণে পূর্ব সতর্কতা জারি করা হয়েছে। কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

পররাষ্ট্র দপ্তর থেকে নতুন করে সুনির্দিষ্টভাবে পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, কাবুল বিমানবন্দরে ভ্রমণ না করার জন্য। যদি ওই এলাকায় কেউ থাকে, তাহলে তাকে নিরাপদ অবস্থানে এবং পরবর্তী পরামর্শের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।

কিন্তু পররাষ্ট্র দপ্তর থেকে হুমকির ধরন সম্পর্কে বলা হয়নি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চরমপন্থিদের সঙ্গে আইএসের সম্পর্ক ও হামলার বিষয়ে সতর্ক করেছেন। এ সতর্কতার ২৪ ঘণ্টার মধ্যেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, কমান্ডাররা বিমানবন্দরের চারপাশে বিশাল আকারে জরো হতে থাকায় আত্মঘাতী হামলার ঝুঁকি বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। নতুন পরামর্শের ফলে ব্রিটিশ উদ্ধার অভিযানের বিষয়টি এখনো পরিষ্কার নয় বলেও খবরে জানানো হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension