
নিউ ইয়র্কে বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি
নিউ ইয়র্ক জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে গত ২৯শে আগস্ট শনিবার, ২০২১ সেবা মূলক সংগঠন বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান কর্মসূচি আয়োজিত হয়। প্যান্ডেমিক ও কোবিড ১৯ পরবর্তী নিউ ইয়র্ক হাসপাতালগুলোতে জীবন বাঁচানোর জন্য যখন প্রয়োজনীয় রক্ত সংকট চরম আকার ধারণ করেছে ঠিক সে সময়ে নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের এই সফল উদ্যোগ সর্ব মহলে ব্যাপক প্রসংশিত হয়। সকাল ১১টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত স্থায়ী এই কর্মসূচিতে কমিউনিটির ব্যাপক অংশগ্রহণ ছিল লক্ষণীয়। রক্তদান কর্মসূচি নিউ ইয়র্ক ব্লাড সেন্টার এর সহযোগিতায় পরিচালিত হয়।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন আহসান হাবীব ও ক্লাব সেক্রেটারি লায়ন মো. সাইফুল ইসলাম ,ব্লাড ড্রাইভ এর কনভেনার লায়ন হাসান জিলানী ও মেম্বার সেক্রেটারি লায়ন এম এস আলমের সার্বিক তত্বাবধানে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ,ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অফ লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ২০-আর২ নিউ ইয়র্ক এর গভর্নর লায়ন মারিবেল সালাবারিয়া ,পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মেধাদী সাই,লায়ন আমাদো সাই, লায়ন মিজানুর রহমান ভূঁইয়া, ডিস্ট্রিক্ট ২০-আর ২ নিউ ইয়র্ক। পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর ডিস্ট্রিক্ট৩১৫-বি বাংলাদেশ লায়ন নাজমুল আহসান, কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট এট লার্জ লায়ন অ্যাটর্নি মঈন চোধুরী, ওয়ার্ল্ড ব্লাড ডোনার লায়ন অর্জুন প্রাসাদ।
রক্ত দান কর্মসূচিতে ক্লাবের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ সায়ীদ ও ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট লায়ন মো. মতিউর রহমান, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন আকম রশিদ, লায়ন মো. রফিকুল ইসলাম,ভাইস প্রেসিডেন্ট রকি আলিয়ান, জয়েন্ট সেক্রেটারি লায়ন মোহাম্মদ আজাদ ,লায়ন আবুল কাশেম চৌধুরী, লায়ন লিটু আনাম, লায়ন মো. হেলাল উদ্দীন, লায়ন হারুন ভূঁইয়া, ডিরেক্টর লায়ন মোহাব্বত আখন্দ,লায়ন কামরুল মুজুমদার, লায়ন আকাশ রহমান, লায়ন ডেইসি ইয়াসমিন, লায়ন আজমাইন নিশান, লায়ন আসাদুর রহমান।
কমিউনিটিতে নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের বিভিন্ন সেবামূলক কর্মসূচি,প্যান্ডেমিক এর সময় ফুড সরবরাহ পরবর্তীতে ফ্রি কোবিড ১৯ এবং এন্টিবডি টেস্টিং ও ভ্যাকসিন প্রদান ,সেন্সাস ২০২০ নিবন্ধন কর্মসূচি , ফ্লো শট ,শীত বস্র ও আই গ্লাস বিতরণ,ডাইবেটিক এওয়ার্নেস ইত্যাদি কর্মকান্ডে বিশেষ অবদান রাখার জন্য ক্লাবে কে ব্রকলিন বোরো প্রেসিডেন্টে এরিক এডামস এর পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রোক্লামেশন ও সাইটেসন প্রদান করা হয়
সম্মাননা প্রাপ্তরা হলেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন আহসান হাবিব,সেক্রেটারি লায়ন মোঃ সাইফুল ইসলাম ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন আসেফ বারী ,লায়ন আবেদ খানম সাবেক সভাপতি লায়ন মোহাম্মদ সায়ীদ,লায়ন মুহাম্মদ আজাদ,পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর ডিস্ট্রিক্ট ২০-আর ২ এ কে এম মাইক ভূঁইয়া ভাইস প্রেসিডেন্ট লায়ন বেবি নাজনীন ,লায়ন রকি আলিয়ান ,লায়ন জে এফ এম রাসেল।
ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মারিবেল সালাবাড়িয়া এই সনদপত্রগুলো হস্তান্তর করেন এবং সমাজ সেবায় ব্যাপক কর্মসূচির মাধ্যমে লায়ন্স ক্লাবের স্লোগানকে সমুন্নত রাখার জন্য ক্লাব সভাপতি ও সেক্রেটারির মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। ক্লাব সভাপতি তার বক্তব্যে সম্মানিত সকল ব্লাড ডোনার এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জানান সেই সাথে এই কর্মসুচির আহবায়ক কমিটি, ক্লাব মেম্বার ,ডিস্ট্রিক্ট লিডারস, কমুনিটির নেতৃবৃন্দ,পালকি পার্ট সেন্টার, নিউ ইয়র্ক ব্লাড সেন্টারের সকল নার্স ও কর্মকর্তাদের ধন্যবাদ জানান।



