বিনোদন

চলচ্চিত্রের লোকজন আজও পরীমণির পাশে ছিল না

চিত্রনায়িকা পরীমণি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আজ বুধবার সকাল ৯টা ৩৬ মিনিট বেরিয়ে আসেন।

গ্রেপ্তার পরবর্তী দিনগুলোর মতো আজও চলচ্চিত্রের কাউকে পাশে পান নি পরীমণি। চলচ্চিত্রের কেউই কারাফটকে তার সঙ্গে দেখা করতে যান নি।

এ বিষয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান গণমাধ্যমকে আজ দুপুরে বলেন, ‘আমাদের কোনো সদস্য আজ সেখানে যান নি। আমার মা হাসপাতালে ভর্তি, তাই ইচ্ছা থাকলেও যেতে পারি নি। সভাপতি মিশা ভাই শুটিং করছেন ঢাকার বাইরে। তবে পরীমণি কারাগার থেকে মুক্তি পাওয়ায় একজন শিল্পী হিসেবে আমি স্বস্তি প্রকাশ করছি।’

পরিচালক সমিতির সাধারণ সম্পাদক শাহীন সুমন বলেন, ‘আমাদের কেউ আজ সেখানে যান নি। আমি ঢাকার বাইরে শুটিং করছি। শুটিং না থাকলে একটা কিছু করা যেত।’

কাশিমপুর কারাগার থেকে বের হয়ে দুপুর ১২টা ৫৫ মিনিটে ঢাকার বনানীর বাসায় এসে পৌঁছান পরীমণি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension