প্রবাস

১১তম আন্তর্জাতিক লোকসঙ্গীত সম্মেলনের প্রস্তুতি

নিউ ইয়র্কে ১১তম আন্তর্জাতিক লোকসঙ্গীত সম্মেলনের প্রস্তুতি কমিটির চতুর্থ সভা হয়ে ৮ সেপ্টেম্বর নবান্ন পার্টি হলে আয়োজিত হয়। এবারের সম্মেলনের মূল থিম- ভাওয়াইয়া উৎসব ও পথ মেলা। বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ৫৭ ষ্ট্রিটের বিশাল এলাকা জুড়ে বসবে পথ মেলা। রকমারি খাবারের দোকান, শাড়ি, চুড়ি সহ নিত্য পণ্য সামগ্রীর ষ্টল। সেই সাথে চলবে প্রবাসের অর্ধশত খ্যাতিমান বিশিষ্ট কন্ঠ শিল্পীদের মনমুগ্ধকর সঙ্গীতা অনুষ্ঠান, কবিতা আসর ও সেমিনার। উৎসবে প্রবাসের কিছু কৃতিমান ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদান করা হবে। এ ছাড়া উৎসবে সঙ্গীত পরিবেশন করবেন ভাওয়াইয়া ভাস্কর ভুপতি ভূষন বর্মা, চেনেল আই খ্যাত স্মরন ও ত্রিপুরার জনপ্রিয় কন্ঠ শিল্পী নবনীতা ভট্টাচার্য (ভিসা প্রাপ্তি সাপেক্ষে)।

মেলা উদ্বোধন করবেন যথাক্রমে এটর্নি মঈন চৌধুরী ও গিয়াস আহমেদ এবং ভাওয়াইয়া উৎসব উদ্বোধন করবেন জননন্দিত কন্ঠ শিল্পী বেবী নাজনিন ও মুনমুন হাসিনা। উৎসবে প্রধান অথিতি হিসেবে আমন্ত্রিত হয়েছেন মাননীয় রাষ্ট্রদূত জনাব এম শহীদুল ইসলাম।

কমিটির ৪র্থ এ সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক কাজী আজম। সদস্য সচিব নুর ইসলাম বর্ষণের পরিচালনায় সম্মেলনের অগ্রগতি নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও সম্মেলন কমিটির উপদেষ্টা শাহ্ নেওয়াজ, সাংস্কৃতিক চেয়ারম্যান ইমদাদুল হক, চিফ কো-অর্ডিনেটর হাজি আব্দুর রহমান, স্বরণিকা চেয়ারম্যান এবিএম সালেহ উদ্দিন, কমিউনিকেশন চেয়ারম্যান মোহর উদ্দিন খান, কর্ডিনেটর আবু তালেব চান্দু, সঙ্গীত শিল্পী যথাক্রমে রানো নেওয়াজ, মামুন, রিপন মিয়া, চামেলী গোমেজ, উপদেষ্টা মীর মশিউর রহমান, সেমিনার চেয়ারম্যান ম.আনোয়ার খন্দকার, শফিকুল আলম, মোহাম্মদ এ আজাদ, সাংবাদিক বেলাল আহমেদ, মোস্তফা অনিক রাজ প্রমুখ।

উৎসবের প্রধান উপদেষ্টা ড. সিদ্দিকুর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, এবারের উৎসব প্রবাসীদের কাছে একটি স্মরণকালের উৎসব হিসেবে পরিগণিত হবে। উৎসব চেয়ারম্যান ডা. হামিদুজ্জামান বলেন, আন্তর্জাতিক লোকসঙ্গীত সম্মেলনের ২০ বছরে পর্দাপণ প্রবাসীদের বিশাল অর্জন। কাজী আজম সকল প্রবাসীদের উৎসব ও মেলায় অংশগ্রহণ করতে আহ্বান জানান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension