
আবহাওয়া খবরের মাঝে পর্নোগ্রাফি!
টেলিভিশনে ভুলে আবহাওয়ার খবরের মাঝেই একটি পর্নগ্রাফির ভিডিও সম্প্রচার করে ফেলেছিল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের স্পোকেনে কেআরইএম নামের একটি স্থানীয় সংবাদ চ্যানেলে সন্ধ্যা ছয়টার খবর প্রচারের সময় এই অপ্রীতিকর ঘটনা ঘটে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, আবহাওয়াবিদ মিশেল বস যখন আবহাওয়ার পূর্বাভাস বলছিলেন তখন হঠাৎ করেই তার পেছনের পর্দায় অপ্রীতিকর ওই ভিডিও ভেসে ওঠে।
তবে তিনি বা তার সহকর্মী কডি প্রক্টর, কেউই বিষয়টি লক্ষ্য করেননি। তারা তাদের মতো সংবাদ পরিবেশন করে যাচ্ছিলেন।
পরে অবশ্য জানা যায়, আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত যে গ্রাফিক্যাল ভিডিও সম্প্রচারের কথা ছিল তার পরিবর্তে ভুলক্রমে ১৩ সেকেন্ডের ওই ভিডিও সম্প্রচার করা হয়।
পরে অবশ্য রাত ১১টার খবরে ওই ‘অপ্রীতিকর’ ভিডিওর জন্য দুঃখপ্রকাশ করেছে কেআরইএম কর্তৃপক্ষ।
এদিকে, এই ঘটনার পর দর্শকদের মধ্যে অনেকেই পুলিশকে বিষয়টি জানিয়েছেন। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



