আঞ্চলিক

লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালে ঈদে মিলাদুন্নবী

চট্টগ্রামের লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালে পবিত্র ঈদে মিলাদুন্নবী মাহফিলের আয়োজিত হয়েছে।

আজ সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, বৃহস্পতিবার রাতে লোহাগাড়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি ও হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ আরমান বাবু রোমেলের উদ্যোগে হাসপাতালের হল রুমে এ মাহফিল আয়োজিত হয়।

এসময় লোহাগাড়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার প্রভাষক মাওলানা এনামুল করিম আনছারী, লোহাগাড়া উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা আবদুল গফুর, লোহাগাড়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার শিক্ষক শাহাব উদ্দিন জিহাদী ও দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামশুল আলম, লোহাগাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা জনজীবনে সকলকে ইসলামের আদর্শ ও বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সঃ) এর জীবন আদর্শ অনুসরণ করার জন্য আহবান জানান বক্তারা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension