আঞ্চলিক

নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

এম.এ রাজ্জাক, নওগাঁ থেকে : নওগাঁর মান্দায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন কর্মসূচির আওতায় বরাদ্দকৃত অর্থে এসব সহায়তা প্রদান করা হয়।

রবিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য দেন সংসদ সদস্য মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবিয়া সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, জাতীয় আদিবাসী পরিষদ মান্দা শাখার সভাপতি নীরেন চন্দ্র প্রমুখ।

শেষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১২ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির ৪৮ হাজার টাকা, একই সম্প্রদায়ের বয়োবৃদ্ধ ৮ ব্যক্তিকে ৪০ হাজার টাকাসহ ১০ শিক্ষার্থীকে ১০টি বাইসাইকেল দেয়া হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension