প্রবাস

দক্ষিণ এশীয়দের আটলান্টিক সিটি কাউন্সিল সভাপতির অভিনন্দন

আটলান্টিক সিটি প্রতিনিধি: নিউ জার্সির আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল নির্বাচন।গেল ২ নভেম্বর সকাল ছয়টা থেকে রাত আটটা চলে পর্যন্ত ভোটগ্রহণ।

এদিব রাতে বেসরকারিভাবে প্রাপ্ত ভোটের ফলাফলে দেখা গেছে কাউন্সিলর এট লার্জ পদে সিটি কাউন্সিল সভাপতি জর্জ টিবিট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এ সংবাদ নিশ্চিত হওয়ার পর আটলান্টিক এভিনিউয়ে মেয়রের নির্বাচনী সদর দপ্তরে আয়োজিত এক জনাকীর্ণ বিজয় সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি।

তাঁকে কাউন্সিলর এট লার্জ পদে নির্বাচিত করায় আটলান্টিক সিটির অধিবাসী, দলীয় নেতাকর্মী, সমর্থকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সিটি কাউন্সিল সভাপতি হিসাবে দায়িত্ব পালনে সকলের সর্বাত্নক সহযোগিতা কামনা করেন। সেই সঙ্গে নির্বাচনী কর্মকাণ্ডে সহযোগিতা এবং নির্বাচিত করায় দক্ষিণ এশীয় অভিবাসী ভোটার, কর্মী ও সমর্থকদের আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য, জর্জ টিবিট কাউন্সিলর এট লার্জ পদে পঞ্চমবারের মতো নির্বাচিত হলেন।

জর্জ টিবিটকে অভিনন্দন জানিয়েছেন, আটলান্টিক সিটির চতুর্থ ওয়ার্ডের কাউন্সিলর মো. হোসাইন মোর্শেদ, পঞ্চম ওয়ার্ডের কাউন্সিলর আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, কমিউনিটি ব্যক্তিত্ব ফেরদৌস ইসলাম,জাহাংগির হোসেন ভূঁইয়া, পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, গিয়াস উদ্দীন পাঠান, ধীমান পাল, শান্তনু সরকার, রকি, বিনোদ ভেলোর, রওশনউদদীন প্রমুখ ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension