
আঞ্চলিক
পটুয়াখালীতে ৪২০ কেজি জাটকা ইলিশ জব্দ, দুই গণপরিবহনকে জরিমানা
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীত ৪২০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে পায়রা কুঞ্জ নৌ-পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১ পটুয়াখালী ব্রীজের টােল পয়েট এলাকা থেকে সেভেন স্টার পরিবহন ও মল্লিক পরিবহন থেকে এসব জাকটা উদ্ধার করা হয়।
এসময় ওই দুটি গণপরিবহনকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানাত আরা নাহিদ।
পরে জব্দকৃত মাছ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নুরুল ইসলামের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা মাদ্রাসার ছাত্র ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
পায়রা কুঞ্জ নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই আল মামুন জানান, বেশ কয়েকদিন ধরে গণপরিবহনে অবৈধভাবে জাটকা বহন করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।
নৌ-পুলিশ জানিয়েছে, তাদের জাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে।



