আঞ্চলিক

নওগাঁয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

২৯ নভেম্বর সাপাহার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা হলরুমে ২০২১-২২ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির মাধ্যমে ধান বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুর রশিদ, উপজেলা কৃষি অফিসার মুজিবুর রহমান প্রমূখ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকির পরিচালনায় কৃষি সম্প্রসারণ অফিসার শামসুন্নাহার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারি ও কৃষক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে ৮ নভেম্বর খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, ৩ হাজার ৮ শত ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৩৬ হাজার ২৮০ কেজি বীজ, ৪০ হাজার ৮০০ শত কেজি ডিএপি ও ৩৭ হাজার ৫০ কেজি এমপিও সার বিনামূল্যে বিতরণের মধ্য দিয়ে এই প্রণোদনা উদ্বোধন করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension