আঞ্চলিক

নওগার মান্দায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

বুধবার বেলা ১২টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দক্ষিণ চৌজা গ্রামের রাস্তায় এ মানববন্ধনের কর্মসূচি পালন করেন গ্রামবাসী। মানববন্ধনে বক্তব্য দেন আফজাল হোসেন, রবিউল ইসলাম, নুরুইসলাম, কপিজান বিবি ও মামলা সাক্ষী ইয়ানুচ আলি, কছিমদ্দিন প্রমুখ।

মানববন্ধনে দক্ষিণ চৌজ়া গ্রামের কয়েকশ’ নারীপুরুষ অংশগ্রহণ করেন। বক্তারা দাবি করেন, গত ১৭ ডিসেম্বর খোশবর উদ্দিনের ছেলে উজ্জ্বল হোসেন, ফজের আলির বাঁশ ঝাড়ে নিয়ে যায়। এরপর ভয়ভীতি দেখিয়ে তাকে বলৎকার করেন বলে যে অভিযোগ করেছে তা বানোয়াট ও ভিত্তিহীন। বক্তারা আরো অভিযোগ করে বলেন, ঐ ছেলেটির মা পারভীন খারাপ প্রকৃতির মেয়ে ও মামলাবাজ । গ্রামবাসীর অভিযোগ, ভুক্তভোগী উজ্জলের পারিবারিক কলহের জের ধরে ষড়যন্ত্রমূলক এই মিথ্যা মামলা করছেন পারভীন গত ১৮ ডিসেম্বর তার নিজের শিশুকে দিয়ে থানায় বলৎকারের নামে যে মিথ্যা মামলা দায়ের করেন। এসব মিথ্যা মামলা থেকে বাঁচতে

গ্রামবাসী প্রশাসনের হস্ত্বক্ষেপ কামনা করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension