আঞ্চলিক

নওগাঁর মান্দায় বিজ্ঞান মেলার উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ‘বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড’ এর উদ্বোধন করা হয়েছে।

‘জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গতকাল রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে ইউএনও আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহা আলম হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম ও মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ ।

তিনদিন ব্যাপি এ মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০টি স্টল অংশ গ্রহণ করছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension