আন্তর্জাতিক

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির সাথে নারী বিচারকের চুম্বনের দৃশ্য ভাইরাল

পুলিশকে হত্যার অভিযোগে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়েছে এক আসামি। বন্দী হয়ে আছে জেলে। জেলের ভিতরে ওই আসামিকে চুম্বন করেছেন এক নারী বিচারক। চুম্বনের সেই দৃশ্য সিসিটিভি ফুটেজে ধারণ হয়েছে এবং এই দৃশ্য ভাইরাল হয়েছে। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে আর্জেন্টিনায়।

ডেইলি মেইলের প্রতিবেদনে জানা যায়, দেশটির দক্ষিণ চুবুত প্রদেশের মারিয়েল সুয়ারেজ নামে ওই বিচারক গত ২৯ ডিসেম্বর দেশটির ত্রিলেউ শহরের কাছে ক্রিস্টিয়ান বাস্টোস নামের সাজাপ্রাপ্ত আসামিকে চুম্বন দিতে দেখা যায়।

২০০৯ সালে এক পুলিশকে হত্যার অভিযোগে গত সপ্তাহের শুরুতে বাস্টোসকে যাবজ্জীবন দণ্ড দেয়া হবে কিনা তার জন্য বিচারকেরা এজলাসে বসেন। সেখানে বিচারকের প্যানেলে ছিলেন মারিয়েল সুয়ারেজ। সেই প্যানেলের একমাত্র বিচারক মারিয়েল সুয়ারেজ যিনি বাস্টোসকে যাবজ্জীবন দণ্ড রায় দেয়ার বিরোধিতা করেন। তবে সুয়ারেজের বিরোধিতা বাস্টোসকে যাবজ্জীবন শাস্তি থেকে বাঁচাতে পারে নি।

এদিকে ওই আসামিকে চুম্বন দেয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর মারিয়েল সুয়ারেজ তদন্তের আওয়তায় আছেন। ওই আসামির সাথে কোনো সম্পর্কে আছেন কিনা তা খতিয়ে দেখা হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension