প্রবাস

ডিসিইএ-এর কালচারাল কমিটির প্রথম সভায় মহড়ার তারিখ নির্ধারণ

আইগ্লোবল ইউনিভাসিটির অডিটোরিয়ামে গত ৯ জানুয়ারি, ২০২২, রবিবার ডিসিইএ০-এর কালচারাল কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, কালচারাল কমিটির সমন্বয়ক হিরন চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ সমন্বয়ক আবু রুমী, সদস্য প্রিয়লাল কর্মকার, শরাফত হোসেন বাবু, মিজানুর রহমান, তসলিম হোসেন, ক্লিমেন্ট গোমেজ ও ইভেন্ট কোঅর্ডিনেটর সামছুদ্দীন মাহমুদ।

সভায় আগামী ১৯ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ ডিসিই-এর একুশে উদযাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে অনুষ্ঠানের সেগমেন্ট গুলি নির্ধারণ এবং নাচ, গান ও কোরাস অনুষ্ঠানের রিহার্সাল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সর্বসম্মতভাবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৭টি রিহার্সালের তারিখ ও সময় নির্ধারণ করা হয়। তারিখগুলো হলো জানুয়ারীর ১৬, ২৩, ৩০, ফেব্রুয়ারি ৬, ১২, ১৩ এবং স্টেজ রিহার্সালের জন্য ১৮ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়।

নির্ধারিত তারিখে নাচের জন্য দুপুর ২টা এবং গানের রিহার্সালের জন্য বিকাল ৩টায় আইগ্লোবল ইউনিভাসিটির অডিটোরিয়াম, ৮১৩৩ লিসবার্গ পাইক, রুম ২৩০, ভিয়েনা, ভার্জিনিয়া ২২১৮২ এ সবাইকে উপস্থিত থাকার জন্য সংবাদ বিজ্ঞপ্তিতে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension