
প্রবাস
আটলান্টিক সিটিতে কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ
আটলান্টিক সিটি প্রতিনিধি: নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত ১১ জানুয়ারি কোভিড ভ্যাকসিনে বুস্টার ডোজ দেয়া হয়েছে।
আটলান্টিক সিটির ফেয়ারমাউনট এভিনিউয়ে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি ও হোপ এর যৌথ উদ্যোগে এবং সাউদার্ন জার্সি ফ্যামিলি মেডিকেল সেন্টারের সহযোগিতায় এই বুস্টার ডোজ দেয়া হয়।
এদিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই কার্যক্রম চলে। কোনো অ্যাপয়েন্টমেণ্ট ছাড়াই কমিউনিটির অধিবাসীরা বুস্টার ডোজ নেয়ার সুযোগ পায়।
আটলান্টিক সিটির বাংলাদেশ কমিউনিটির অধিবাসীরা সাম্প্রতিক করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট সংক্রমন বৃদ্ধির ফলে এই বুস্টার ডোজ দেয়ার ব্যবস্হা করায় বিএএসজে কতৃপক্ষকে ধন্যবাদ জানান।



