আন্তর্জাতিক

রানওয়েতে মুখোমুখি ভারতগামী বিমান, অল্পের জন্য রক্ষা শতাধিক যাত্রীর

রানওয়েতে ‍মুখোমুখি হয়েছিলো ভারতগামী দুটি বিমান। ঘটনাটি ঘটেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরে। শুক্রবার (১৪ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এবং আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের খবরে বলা হয়, স্থানীয় সময় গত ৯ জানুয়ারি দুটি ভারতগামী বিমান মুখোমুখি হয়। অল্পের জন্য প্রাণে রক্ষা পায় দুটি বিমানে থাকা শতাধিক যাত্রী।

স্থানীয় সময় সকার পৌনে ১০টায় দুবাই থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে উড্ডয়নের কথা ছিলো এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫২৪ বিমানের। প্রায় একই সময় এমিরেটস এয়ারলাইসের ইকে-৫৬৮ বিমানেরও বেঙ্গালুরুর উদ্দেশ্যে উড্ডয়নের কথা ছিলো। ভুলক্রমে দুটি বিমান একই রানওয়েতে চলে আসে। দুটি বিমান উড্ডয়নের মধ্যে সময়ের ব্যবধান ছিলো মাত্র ৫ মিনিট।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension