ভারত

মোদী সরকারের ‘পদ্মশ্রী’ সম্মাননা প্রত্যাখ্যান সন্ধ্যা মুখোপাধ্যায়ের

ভারতের মোদী সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এলো ফোন। দেশটির প্রখ্যাত গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হলো, তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হবে, তিনি এই সম্মান নেবেন কি না? নব্বইয়ের বেশি বয়সি এই গায়িকা ওই ফোনেই প্রত্যাখ্যান করলেন সেই প্রস্তাব। শাস্ত্রীয় সঙ্গীত থেকে আধুনিক বাংলা গানে তাঁর সুরের বিস্তার আর যাই হোক পদ্মশ্রীর আশা যে করে না তা স্পষ্ট বুঝিয়ে দিলেন এই নিরহঙ্কারী শিল্পী। খবর আনন্দবাজার পত্রিকার।

এ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠ থেকে ঝরে পড়ে হতাশা আর অপমানের বেদনা। তিনি বলেন, ‘এ ভাবে কেউ পদ্মশ্রী দেয়? এরা জানে না আমি কে! নব্বই বছরে আমায় শেষে পদ্মশ্রী নিতে হবে? আর এই ফোন করে বললেই চলে যাব আমি? শিল্পীদের কোনও সম্মান নেই আর!’

দিল্লির কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট সচিবালয়ের উদ্দেশে তিনি বলেন, ‘আমি বলে দিয়েছি, আমার পদ্মশ্রীর কোনও দরকার নেই। শ্রোতারাই আমার সব।’

১৯৭১ সালে ‘জয় জয়ন্তী’ এবং ‘নিশিপদ্ম’ ছবিতে গান গেয়ে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন সন্ধ্যা। এ ছাড়া ২০১১ সালে রাজ্য সরকার তাঁকে ‘বঙ্গবিভূষণ’ উপাধিতে সম্মানিত করে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension