প্রবাস
ভেনিস বাংলা স্কুলে কৃতকার্যদের পুরস্কার বিতরণ
মোহাম্মাদউল্লাহ সোহেল, ইতালি থেকে: প্রবাসে জন্ম ও বেড়ে ওঠা বাচ্চাদের বাংলা ভাষায় কথা বলতে ও লিখতে উৎসাহিত করতে ভেনিস বাংলা স্কুলের শিক্ষার্থীদের পরীক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং অংশগ্রহণকারীদের পুরস্কার দেয়া হয়।
জি.এন.এস.আর.এলের সত্তাধিকারী মোস্তাক আহমেদের সৌজন্যে দেয়া এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অভিভাবকরা সঙ্গে উপস্থিত ছিলেন। স্কুল কতৃপক্ষ থেকে ছিলেন সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার।
অন্যান্যদের মধ্যে ছিলেন নাসির উদ্দীন পান্না, রুনু আক্তার, সোহেলা আক্তার বিপ্লবী, সুরাইয়া আক্তার, দিলরুবা জামান, মেহেরুন নেছা মলি, আসিক, সোহেল মিয়া, রিয়াজুল ইসলাম, সহিদুল ইসলাম সুজন, মোবারক হোসেন, আমির হোসেন, রতন মিয়াসহ আরো অনেকে।



