ভারত

আম্বানিকে টকপে এশিয়ার শীর্ষ ধনী গৌতম

সম্পদের হিসেবে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানিকে টপকে গেলেন ৫৯ বছর বয়সী গৌতম আদানি। ব্লুমবার্গ বিলিয়োনিয়ার সমীক্ষার প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, এশিয়ার শীর্ষ ধনী এখন গৌতম। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (৭ ফেব্রুয়ারি) গৌতম আদানির সম্পদ বেড়ে ৮৮ দশমিক ৫ বিলিয়ন ডলার হয়েছে। পেছনে ফেলেছেন ৮৭ দশমিক ৯ বিলিয়ন ডলারের মালিক মুকেশ আম্বানিকে। ব্লুমবার্গের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি সম্পদ বৃদ্ধি পাওয়া ব্যাক্তিদের মধ্যে গৌতম অন্যতম। জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১২ বিলিয়ন মার্কিন ডলার যোগ হয়েছে তার। এখন তিনি এশিয়ার শীর্ষ ধনী।

গৌতম আদানিকে বলা হয় ভারতের কয়লা ম্যাগনেট। কয়লা খনির ব্যবসার পাশাপাশি, পুনর্ব্যবহারযোগ্য শক্তি, বিমানবন্দর, ডাটা সেন্টার ও প্রতিরক্ষা কাঠামো নির্মাণের দিকে ব্যবসা প্রসারিত করছেন তিনি। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘমেয়াদি অর্থনৈতিক লক্ষ্য বাস্তবায়নে গৌতমকে অন্যতম হাতিয়ার মনে করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension