
প্রবাস
আটলান্টিক সিটিতে বুস্টার ডোজ’ প্রদান
আটলান্টিক সিটি প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ প্রদান করা হয়েছে।
আটলান্টিক সিটির বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি ও হোপ যৌথ উদ্যোগে এবং সাউদার্ন জার্সি ফ্যামিলি মেডিকেল সেন্টারের সহযোগিতায় বুস্টার ডোজ প্রদানের এ কর্মসূচি আয়োজিত হয়।
এদিন সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এই কার্যক্রম চলে। কোনো অ্যাপয়েন্টমেণ্ট ছাড়াই কমিউনিটির লোকজন বুস্টার ডোজ গ্রহণের সুযোগ পায়।



