প্রবাস

যুক্তরাষ্ট্রে সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির ইফতার

রূপসী বাংলা ডেস্ক:বুধবার নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ডের রাধুনী রেস্টুরেন্ট এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথিদের অভ্যর্থনা জানান সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক আলমগীর কবীর।

এ সময় সংগঠনটির উপদেষ্টা আব্দুল কাদের মিয়া বলেন, “সকলের আন্তরিকতাপূর্ণ সহায়তায় সন্দ্বীপের আর্থ-সামাজিক অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি এই প্রবাসেও সমস্যাগ্রস্তদের পাশে এই সমিতি দাঁড়াচ্ছে অকৃপণভাবে। এমন সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে একই ধারায় সহযোগিতা কামনা করছি।”

সংগঠনের প্রেসিডেন্ট জাফরউল্লাহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানান ইফতার মাহফিল সফল করার জন্যে। অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সুলতান মাহমুদ।

অনুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সন্দ্বীপের রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার ইলিয়াস, বাংলাদেশ মুসলিম সেন্টারের প্রেসিডেন্ট আবুল হাশেম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুল করিম, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারি রেফায়েত উল্লাহ চৌধুরী এবং আয়োজক সংগঠনের উপদেষ্টা মোস্তফা কামাল পাশা মানিক।

এছাড়া উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা হেদায়েতউল্লাহ মিন্টু, গোলাম মোস্তফা, অধ্যাপক শাহ নেওয়াজ ডিকেন্স, হুমায়ূন কবীর, নজরুল ইসলাম, সন্দ্বীপ সোসাইটির সভাপতি আব্দুল হান্নান পান্না, সহ সভাপতি হেলালউদ্দিন, চট্টগ্রাম সমিতির বোর্ড অব ট্রাস্টিও চেয়ারম্যান মোহাম্মদ হানিফ, মো. ইদ্রিস আলম, মামুনুনুল হক, এ টি এম মাসুদ, এটি এম রানা, ফজলুল কাদের, ফয়সাল আহমেদ, আবুল হাসান মহিউদ্দিন, আশরাফ হোসেন ও আবুল বাশার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension