আন্তর্জাতিক

ইউক্রেনে আক্রমণ নিয়ে রাশিয়া ব্যাখ্যা

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইউক্রেনে রাশিয়ার সামারিক আক্রমণকে ‘বিশেষ অভিযান’ হিসেব উল্লেখ করেছে। তবে বিদেশি সাংবাদিকরা আক্রমণের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললে তিনি অধিকাংশ প্রশ্ন এড়িয়ে গেছেন।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ প্রসঙ্গে তিনি সামরিক, প্রযুক্তি এবং অভিযান সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করবেন না। এসব বিষয়ে তথ্য দেওয়ার প্রধান উৎস সামরিক বাহিনী এবং প্রতিরক্ষা বিভাগ।

তবে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের কোনো পরিকল্পনা রাশিয়ার নেই বলে প্রেসিডেন্ট পুতিনের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

দিমিত্রি পেসকভ বলেন , এটা ‘দখল নয়’, সেটা কেউ বলছেও না। এই প্রেক্ষাপটে এমন শব্দ প্রযোজ্য নয়। এ সময় তিনি ইউক্রেনে আক্রমণকে ‘বিশেষ অভিযান’ হিসেবে উল্লেখ করে বলেন, আমার মনে হয় না এ বিষয়ে আমার ব্যাখা দেওয়া কিছু আছে; যেখানে প্রেসিডেন্ট পুতিন নিজে সম্পূর্ণ ব্যাখা দিয়েছেন।

উল্লেখ্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ ভাষাভাষি অঞ্চলের মানুষকে বাঁচাতে ইউক্রেনে ‘বিশেষ অভিযান’ এর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension