প্রধান খবরবাংলাদেশ

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেলেন সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। কাজী হাবিবুল আউয়াল সর্বশেষ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

অপর চার কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমান।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আগামী পাঁচ বছরের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে তাদের নিয়োগ দিয়েছেন।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সিইসি ও চার কমিশনার নিয়োগের কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাক্ষরিত আদেশপত্রে বলা হয়, রাষ্ট্রপতি তাদের নিয়োগ চূড়ান্ত করেছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, শিগগিরই সিইসি ও কমিশনাররা শপথ নেবেন। এর আগে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি গঠিত অনুসন্ধান কমিটি দশ জনের নাম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে সুপারিশ করে। তবে এবার দশ জনের নাম প্রকাশ করা হয়নি।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এই কমিশনের অধীনে। তাই কমিশন গঠন নিয়ে রাজনৈতিক মহলসহ সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ছিল। এর আগে অনুসন্ধান কমিটি কাদের নাম সুপারিশ করছে, তা নিয়ে গত কয়েকদিন আগ্রহ-আলোচনা ছিল।

নির্বাচন কমিশন গঠনে গত ৫ ফেব্রুয়ারি বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। অনুসন্ধান কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান , সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মো. সোহরাব হোসাইন, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. মুসলিম চৌধুরী, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, চিকিৎসক ও সাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension