
প্রবাস
জাতীয় পার্টি যুক্তরাষ্ট্রের এরশাদের ৯২তম জম্মবার্ষিকী পালন
গত ২০শে মার্চ জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা নিউ ইর্য়কের এস্টোরিয়ার বৈশাখী রেষ্টুরেন্টে জাতীয় পার্টি প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ৯২তম জম্মবার্ষিকী পালন করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ উপলক্ষে দোয়া ও কেক কেটে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আবদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় উপস্থিত ছিলেন জাপার উপদেষ্টা দুলাল পোদ্দার, কোষাধ্যক্ষ জি.এম. ইলিয়াছ, দপ্তর সম্পাদক আব্দুল মোতালেব, সদস্য আজহারুল হক খোকা, সদস্য ওয়ারিস আলী, সদস্য পবন সাহা, সদস্য রঞ্জিত কুমার বিশ্বাস, সদস্য খায়ের আহমেদ, সদস্য সাইফ আহমেদ, সদস্য মাজেদ আহমেদ, সদস্য মীর জাকির, সদস্য মোঃ হাফিজ, মহিলা সম্পাদক শাহনাজ বেগম, জাপার ধর্ম বিষয়ক সম্পাদক মো. মুসলিম।



