ভারত

মেয়ের ধর্ষণকারীর শিরচ্ছেদ করে নদীতে ভাসিয়ে দিলেন বাবা

মেয়ের অভিযুক্ত ধর্ষণকারীকে হত্যা করেছেন এক বাবা। তিনি শুধু এতেই ক্ষ্রান্ত হননি, লাশ টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিয়েছেন। এই ঘটনা ভারতের।

সোমবার (২৮ মার্চ) দেশটির পুলিশ জানায়, নাবালিকা মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে তার বাবা ও মামা হত্যা করে লাশ টুকরো করে মধ্যপ্রদেশের খান্দোয়া জেলার এক নদীতে ভেসে দিয়েছেন।

পুলিশ সুপার বিবেক সিং বলেন, রবিবার আজনাল নদীতে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির ছিন্নভিন্ন লাশ পাওয়া গেছে। এটি জেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি থেকে জানা যায়, ছিন্নভিন্ন দেহের ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম ত্রিলোকচাঁদ, বাড়ি শক্তপুর গ্রামে।

পুলিশের সাব ডিভিশনাল অফিসার (এসডিওপি) রাকেশ পেন্দ্রো বলেন, ‘তদন্তে জানা গেছে নিহত ব্যক্তির বিরুদ্ধে ১৪ বছর বয়সী এক মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগ ছিল। শনিবার ভুক্তভোগী মেয়ের বাবা ও মামা ত্রিলোকচাঁদকে মোটরসাইকেলে করে আজনাল নদীতে নিয়ে যান। এরপর তার শিরশ্ছেদ করেন এবং মাছ কাটার হাতিয়ার দিয়ে শরীর দুই ভাগ করেন।’

দেশটির পুলিশ কর্মকর্তারা বলেন, অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে এবং এই কাজে অন্য কারও সম্পৃক্ততা আছে কিনা তা তদন্ত করা হচ্ছে।

পুলিশ আরও জানান, নিহত ব্যক্তি ও আসামিরা আত্মীয় ছিলেন।

তথ্যসূত্র: এনডিটিভি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension