আন্তর্জাতিক

ফের রদবদল সৌদি আরবের মন্ত্রিসভায়

রূপসী বাংলা ডেস্ক:আবারও পরিবর্তন আনা হয়েছে সৌদি আরবের মন্ত্রিসভায়। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছেন বলে জানিয়েছে ইরান ভিত্তিক গণমাধ্যম পার্সটুডে। শেইখ আব্দুল লতিফ আশ-শেইখকে ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

শ্রম ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী আলী বিন নাসের আল গাফিসকে সরিয়ে আহমাদ বিন সুলাইমান বিন আব্দুল আজিজ আর-রাজহিকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া সৌদি আরবের পরমাণু উপশহরের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন খালেদ বিন সালেহ আস-সুলতান। তাকে তরুণ প্রজম্মের প্রতিনিধি বলে মনে করা হয়।

বাদশাহর ছেলে মুহাম্মাদ বিন সালমান সৌদির যুবরাজ হিসেবে দায়িত্ব গ্রহণের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেশটির মন্ত্রিসভায় রদবদলের ঘটনা ঘটল।

আগামী আগস্ট মাসে পবিত্র হজ পালনকে কেন্দ্র করে মক্কায় একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন রাজা। সম্ভাব্য ওই কমিটির প্রধান হিসেবে যুবরাজ সালমানকে নিয়োগ দেয়া হয়েছে। পরিবহন এবং শহর বিষয়ক মন্ত্রণালয়ের সহকারি মন্ত্রীর পদেও পরিবর্তন আনা হয়েছে।

বাদশাহর নির্দেশে দেশটিতে আলাদা সংস্কৃতি মন্ত্রণালয় তৈরি করা হয়েছে। এর ফলে সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের নাম থেকে সংস্কৃতি শব্দটি বাদ দিয়ে এর নাম রাখা হয়েছে তথ্য মন্ত্রণালয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension