আন্তর্জাতিকপ্রধান খবর

মসজিদ ভেঙে সিনেমা হল বানাচ্ছেন সৌদি যুবরাজ!

রূপসী বাংলা ডেস্ক:সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে ‘পাপপূর্ন প্রকল্প’ (সিনফুল প্রজেক্ট) ছড়ানোর অভিযোগ এনে তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে চরমপন্থি গোষ্ঠী আল কায়দা।

‘পাপপূর্ন প্রকল্প’ বলতে তারা যুবরাজ সালমানের সম্প্রতি সময়ে গৃহীত নানা সংস্কারমূলক কর্মসূচির ইঙ্গিত করেছে। যুবরাজের কল্যাণে দীর্ঘদিন পর গাড়ি চালানো ও মাঠে বসে খেলা দেখার সুযোগ পেয়েছে সৌদি নারীরা। এছাড়া সম্প্রতি সৌদিতে সিনেমা হলও চালু করেছে রিয়াদ সরকার যেখানে হলিউডের ছবি প্রদর্শন করা হচ্ছে।

ইয়েমেন ভিত্তিক জঙ্গি সংগঠনটি গত বুধবার নিজস্ব সংবাদ মাধ্যম মাদাদ বুলেটিনে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ‘সৌদি যুবরাজ মসজিদগুলো ভেঙে সিনেমা হল তৈরি করে গোটা দেশে বিনোদন ছড়িয়ে দিচ্ছেন। তিনি তুরস্কের আতাতুর্কের (সাবেক শাসক কামাল পাশা) ভূমিকায় যাচ্ছেন এবং সৌদিতে পশ্চিমা অপসংস্কৃতি ছড়াচ্ছেন যা সমাজে ব্যাপকভিত্তিক দুর্নীতি আর নৈতিক অবক্ষয় দ্বার উন্মোচন করবে।’

প্রিন্স সালমানের বিরুদ্ধে তাদের আরো অভিযোগ, তিনি শরীয়হ আইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আর ইহুদিরা বই-পুস্তক থেকেও মুসলমানদের ইতিহাস-ঐতিহ্য মুছে দিচ্ছে।

 

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension