প্রবাস

সৌদিতে দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের আলম

রূপসী বাংলা ডেস্ক:সৌদি আরবে দুর্ঘটনায় আলম মিয়া (২৫) নামে সিলেটের গোয়াইনঘাটের এক প্রবাসী নিহত হয়েছেন।  আলম মিয়া গোয়াইনঘাট উপজেলার কোওর বাজার (পরবল্লী) গ্রামের বাসিন্দা নাছির মিয়ার ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আলম ছিলেন ৪ ভাই ও ৩ বোনের মধ্যে সবার বড়।  পারিবারের বড় ছেলে হিসেবে সংসারের স্বচ্ছলতা বৃদ্ধির লক্ষে কয়েক মাস আগে সৌদি আরবে যান। সৌদি আরবের জেদ্দায় একটি কোম্পানিতে ভবনের নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন তিনি। সেখানে কর্মরত অবস্থায় গত শুক্রবার রাতে ভুলবশত নির্মাণাধীন ভবনটির অকেজো একটি লিফটে উঠে পড়েন আলম।  সাথে সাথেই লিফটটি ছিটকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস শুক্কুর ও নিহত আলমের মামা রফিক মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে আলম এর অকাল মৃত্যুতে তার বাড়ি ও এলাকায় চলছে শোকের মাতম। লাশের অপেক্ষায় প্রহর গুণছেন স্বজনরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension