আন্তর্জাতিক

ইইউ ইউক্রেনকে ৫৪ মিলিয়ন ডলার দেব

ইউক্রেনে রুশ অভিযানের ফলে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দিতে ৫৪ মিলিয়ন ডলার বরাদ্দ দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জোটের সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার জেনেজ লেনারসিক বলেছেন, এই তহবিল স্বাস্থ্যসেবা, পানি ও বিদ্যুৎ সুবিধা থেকে বিচ্ছিন্ন মানুষদের সহায়তায় ব্যয় করা হবে। এছাড়া যুদ্ধের ফলে যারা নিজেদের সবকিছু পেছনে ফেলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের পেছনেও এই অর্থ কাজে লাগানো হবে বলে জানিয়েছে বিবিসি।

ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনীয়দের সঙ্গে আছে বলেও মন্তব্য করেন জেনেজ লেনারসিক। নতুন এই তহবিল যুক্ত হলে ইউক্রেন যুদ্ধের প্রতিক্রিয়ায় ইইউ-এর সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনারের দপ্তরের মোট বরাদ্দের পরিমাণ দাঁড়াবে ১৫৪ দশমিক ৬ মিলিয়ন ডলার। ইইউ ছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসও পৃথকভাবে ইউক্রেনে সামরিক ও অর্থ সহায়তা পাঠাচ্ছে। এ নিয়ে মস্কো একাধিকবার আপত্তি জানালেও কোনো কাজ হচ্ছে না। এদিকে রাশিয়া পরমাণু হামলা চালাতে পারে, এমন বার্তা দিয়ে আবারও সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার দেশটির সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা বসে থাকতে পারি না, বিশ্বকে অবশ্যই সম্ভাব্য পরমাণু হামলার বিষয়ে প্রস্তুত থাকতে হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension