যুক্তরাষ্ট্র

‘পাকিস্তানের সঙ্গে কাজ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র’

সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং সীমান্ত নিরাপত্তায় পাকিস্তানের সঙ্গে কাজ করে যেতে চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস গত বুধবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন।

নেড প্রাইস বলেন, ‘আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে অনেক মূল্য দেই। দুই পক্ষের অভিন্ন আগ্রহের ক্ষেত্রগুলোতে আমরা কাজ অব্যাহত রাখতে চাই।

এসব ক্ষেত্রের মধ্যে রয়েছে সন্ত্রাসবাদ এবং সীমান্ত নিরাপত্তা।
এ ছাড়া আফগানিস্তানে ক্রমবর্ধমান সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিস্থিতির বিষয়েও মন্তব্য করেছেন মুখপাত্র নেড প্রাইস। তিনি উল্লেখ করেন, আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তানেও সন্ত্রাসী হামলা বেড়েছে। এ সময় তিনি গত মাসের শেষদিকে করাচি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলায় তিন চীনা নাগরিকসহ চারজনের মৃত্যুর কথা উল্লেখ করেন। মুখপাত্র এ হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘যেকোনো সন্ত্রাসী হামলা সব জায়গার মানবতার জন্য অবমাননাকর। ’

সম্প্রতি ভারতকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনকারী দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ)। এ বিষয়ে আরেক সাংবাদিকের প্রশ্নে নেড প্রাইস বলেন, ‘ইউএসসিআইআরএফ একটি স্বাধীন প্রতিষ্ঠান। এটি কোনো সরকারি প্রতিষ্ঠান নয়। এটি শুধু মার্কিন সরকারকে বিভিন্ন প্রস্তাব ও বিভিন্ন বিষয়ে নির্দেশনা দিয়ে থাকে। ’

দ্য ডন

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension