আন্তর্জাতিক

দুর্নীতি ও অর্থ পাচার মামলায় গ্রেপ্তার হতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বড় ছেলে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হামজা শাহবাজসহ গ্রেপ্তার হওয়ার ঝুঁকিতে রয়েছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

বহুল আলোচিত চিনি দুর্নীতি ও অর্থ পাচার মামলায় পিতা-পুত্রকে গ্রেপ্তার করার ইচ্ছা পোষণ করেছেন পাকিস্তানের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ফেডারেল ইনভেস্টিগেটিং এজেন্সির (এফআইএ) কর্মকর্তারা।

শনিবার (৪ জুন) মামলার শুনানিতে বিচারক ইজাজ হাসান আওয়ানের কাছে এফআইএ কর্মকর্তারা এ আবেদন করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানি দৈনিক ডন।

আদালত এইদিন শাহবাজ ও হামজার জামিনের মেয়াদ বাড়ালেও মামলার অপর আসামি শাহবাজ শরিফের ছোট ছেলে সুলেমান শাহবাজসহ অপর দুই আসামি তারিক নাকভি ও মালিক মাকসুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালে আখ ক্রয়, চিনি উৎপাদন ও বিপণন প্রক্রিয়ায় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে হাজার কোটি রুপি লোপাট করেছেন শাহবাজ শরিফ, তার দুই ছেলে ও এজাহারভুক্ত অন্য আসামিরা। আর এক হাজার ৬০০ কোটি পাকিস্তানি রুপি বিদেশে পাচারের অভিযোগও রয়েছে শাহবাজ পরিবারের বিরুদ্ধে।

ফেডারেল ইনভেস্টিগেটিং এজেন্সি (এফআইএ) ২০২০ সালে উল্লেখিত অভিযোগে লাহোরের বিশেষ আদালতে মামলাটি দায়ের করে।

উল্লেখ্য, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে পাকিস্তানে রাজনীতি ও নির্বাচন করার অধিকার হারাবেন শাহবাজ শরিফ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension