আন্তর্জাতিক

নরওয়ের নৈশক্লাবে বন্দুক হামলায় নিহত ২

নরওয়ের রাজধানী অসলোর একটি জনপ্রিয় নৈশক্লাবে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৪ জন। শুক্রবার রাতে এই হামলা হয় বলে রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে।

হত্যায় সংশ্লিষ্টতার সন্দেহে এরইমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অসলো পুলিশের মুখপাত্র টোরি বারস্টাড জানান, নৈশক্লাবটির কাছেই একটি পানশালা রয়েছে। হামলার কিছুক্ষণ আগে ওই পানশালায় ঢুকেছিলেন হামলাকারী। কিছুক্ষণ পর বন্দুকসহ সেখান থেকে বেরিয়ে নৈশক্লাবের সামনে এসে রাস্তায় দাঁড়িয়ে গুলি করতে থাকেন তিনি।

বারস্টাড বলেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারী ওই পানশালায় একটি ব্যাগ হাতে ঢুকেছিল। আমরা ধারণা করছি, ওই ব্যাগে বন্দুক ছিল। কারণ, যখন সে বন্দুক হাতে পানশালা থেকে বেরিয়ে এল, সে সময় তার সঙ্গে ব্যাগ দেখা যায়নি।

সন্দেহভাজন হামলারকারীর পরিচয় প্রকাশ করেনি পুলিশ। কী কারণে এই হামলা ঘটল, তাও জানা যায়নি।

হামলার পরই দ্রুততার সঙ্গে আহতদের ওসলো ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন আছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension