প্রধান খবররাজনীতি

বিএনপির ইফতারে লন্ডনে একমঞ্চে থাকবেন তারেক-ফখরুল

রূপসী বাংলা ডেস্ক:তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো কোনো অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখোমুখি হচ্ছেন। এর আগে গত শনিবার লন্ডনের কিংস্টন এলাকায় তারেক রহমানের নতুন ভাড়া বাড়িতে এই দুই নেতার মধ্যে দুই দফা রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার লন্ডনের হাইস্ট্রীট নর্থ এর দি রয়্যাল রেজেন্সী হোটেলে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে এক ইফতার মাহফিলে এই দুই নেতার মিলিত হওয়ার কথা রয়েছে।

সম্প্রতি ব্যাংককে চারদিন চিকিৎসা শেষে গত শুক্রবার লন্ডনে পৌছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে যুক্তরাজ্য বিএনপির ইফতার মাহফিলে অংশ নিবেন তিনি। এতে প্রধান অতিথি থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এদিকে ইফতারে মাহফিলে পুরো যুক্তরাজ্য বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ মুঠোফোন বার্তায় নেতা-কর্মীদের আমন্ত্রণ জানিয়েছেন।

যুক্তরাজ্য ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ থেকেও নেতা-কর্মীরা দুই শীর্ষ নেতার এই ইফতার মাহফিলে যোগ দিতে লন্ডনে সমবেত হচ্ছেন। ইফতারে কারাগারে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাত করা হবে।

এদিকে ইফতার মাহফিলের আগে আলোচনা সভায় দলের পুনর্গঠন, সাংগঠনিক কর্মকাণ্ড, নির্বাচন, বেগম জিয়ার মুক্তি এবং আসন্ন আন্দোলন সংগ্রামের কর্মপন্থা নিয়ে আলোচনা হবে বলে আশা করছেন বিএনপির নীতিনির্ধারকরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension