
ভারতে সোয়া লাখ মানুষ করোনায় অসুস্থ
ভারতে বর্তমানে অসুস্থ রয়েছে ১ লাখ ১৩ হাজার ৮৬৪ জন। সোমবার (৪ জুলাই) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
সরকারি হিসাবে, দেশটিতে দৈনিক সংক্রমণের হার ৪ দশমিক ৮৫ শতাংশ রেকর্ড করা হয়েছে। সাপ্তাহিক সংক্রমণের হার ৩ দশমিক ৭৪ শতাংশ।
দেশটিতে করোনায় এ পর্যন্ত ৫ লাখ ২৫ হাজার ২২৩ জন মারা গেছে।
ভারতে কোভিড-১৯ সংক্রমণ ২০ লাখ ছাড়িয়ে যায় ২০২০ সালের ৭ আগস্ট, ৩০ লাখ অতিক্রম করে ২৩ আগস্ট, ৪০ লাখ অতিক্রম করে ৫ সেপ্টেম্বর, ৫০ লাখ ছাড়ায় ১৬ সেপ্টেম্বর। ৬০ লাখ ছাড়ায় ২৮ সেপ্টেম্বর, ৭০ লাখ ছাড়ায় ১১ অক্টোবর, ৮০ লাখ ছাড়ায় ২৯ অক্টোবর, ৯০ লাখ ২০ নভেম্বর, ১ কোটি ছাড়ায় ১৯ ডিসেম্বর ২০২০ সালে।
দেশটিতে ২০২১ সালের ৪ মে কোভিড আক্রান্ত ছিল ২ কোটি, ২৩ জুন ৩ কোটি এবং চলতি বছরের ২৫ জানুয়ারি ৪ কোটি ছাড়িয়ে যায়।
এদিকে চলতি গ্রীষ্মে ইউরোপে করোনাভাইরাসের সংক্রমণ বাড়বে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত জুনে করোনা সংক্রমণ তিন গুণ বেড়েছে উল্লেখ করে দেশগুলোকে পরিস্থিতি পর্যবেক্ষণ করারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।



