প্রবাস
ঈদে যুক্তরাষ্ট্র থেকে রেকর্ড সংখ্যক প্রবাসী দেশে ফিরেছেন
ঈদুল আজহা উদযাপানের জন্য যুক্তরাষ্ট্র থেকে এবারেই প্রথম রেকর্ড সংখ্যক প্রবাসী দেশে ফিরছেন। দীর্ঘ কর্মজীবনের বিষন্নতা থেকে একটু আনন্দ পেতে আত্মীয়-স্বজনদের সাথে ঈদের ছুটি কাটাতে এবার ঈদুল আজহা পালন করতে প্রায় ৩০ হাজারেরও বেশি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন।
এছাড়া যুক্তরাষ্ট্রের স্কুল-কলেজগুলোতে চলছে দু’মাসব্যাপী গ্রীষ্মকালীন ছুটি। স্কুল বন্ধের সাথে ঈদের ছুটি মিলে যাওয়ায় দেশে ফিরে যাওয়া প্রবাসীদের সংখ্যা তিনগুণ বেড়েছে।
মহামারির কারণে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা গত দুই বছরে চার ঈদে দেশে আসতে পারেন নি হাজার হাজার প্রবাসী। এ বছরের মে মাসে ঈদুল ফিতরে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন প্রায় ১০ হাজারেরও বেশি প্রবাসী।



