
ভারতে বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী কংগ্রেস নেত্রী মার্গারেট আলভা
এনডিএ-এর পর রোববার বিরোধীরা উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী করল কংগ্রেস নেত্রী ও প্রাক্তন রাজ্যপাল মার্গারেট আলভাকে। রোববার বিকেলে বিরোধীদের পক্ষ থেকে তার নাম ঘোষণা করা হয়।
এদিন দুপুরে জাতীয় কংগ্রেস দলের প্রধান শরদ পাওয়ারের বাড়িতে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঠিক করার জন্য বিরোধীদের একট বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় , বিরোধীদের তরফে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হবেন মার্গারেট আলভা।
বিরোধীদের অনেকে এই বৈঠকে যোগ দিলেও তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিনিধিকে এদিনের বৈঠকে দেখা যায়নি।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপরাষ্ট্রপতি প্রার্থীর নাম ঘোষণা করেন এনসিপি নেতা শরদ পাওয়ার। এনডি-এর পক্ষ থেকে শনিবার রাতেই উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়’র নাম ঘোষণা করা হয়েছে।
সেদিনের বৈঠকের পর আরজেডি, এনসিপি, সমাজবাদী পার্টি, শিবসেনাও তাঁকে সমর্থন করবে বলে জানিয়েছে। সব মিলিয়ে মার্গারেট আলভার সমর্থনে রয়েছে ভারতের প্রায় ১৭টি বিরোধী দল।



